ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা

চট্টগ্রামে বিএনপির জনসভায় নিরাপত্তার মধ্যেও চুরি গেল ১৮ মাইক

চট্টগ্রাম প্রতিনিধি:: চট্টগ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভার আগের দিন (শনিবার) রাতে ১৮টি মাইক এবং বৈদ্যুতিক তার চুরি হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে জনসভা শেষ হওয়ার পর একটি মাইক্রোফোনও হারিয়ে যায়। আজ দুপুরে সাউন্ড সিস্টেমের মালিক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

নগরের পলোগ্রাউন্ড মাঠে রোববার (২৫ জানুয়ারি) নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সভা উপলক্ষে নগর পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল। পুলিশের পাশাপাশি র‍্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তায় ছিলেন। সমাবেশস্থল ও আশপাশে ড্রোন ওড়ানো হয়েছে এবং সিএমপি সব ধরনের অস্ত্র ও ঝুঁকিপূর্ণ বস্তু বহন নিষিদ্ধ করেছে। এতে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, দাহ্য পদার্থ, লাঠি, ধারালো অস্ত্র, পাথরসহ যেকোনো ঝুঁকিপূর্ণ বস্তু বহন ও ব্যবহার করা যাবে না। তবে এত নিরাপত্তার মধ্যেও চুরির ঘটনা ঘটেছে।

চুরির ঘটনায় নগরের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ঢাকা রাজ সাউন্ড সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, শনিবার রাত দুইটা থেকে ভোর চারটার মধ্যে ১৮টি মাইক এবং তার চুরি হয়ে যায়। যার মূল্য ১ লাখ ১২ হাজার ৫০০ টাকা।

থানায় অভিযোগ দেওয়ার বিষয়টি স্বীকার করে আবদুর রাজ্জাক বিকেলে জানান, জনসভায় মোট ২০০ মাইক লাগানো হয়েছিল। এর মধ্যে ১৮টি চুরি হয়ে যায়। পরে জনসভা শুরুর আগে অতিরিক্ত মাইক লাগানো হয়। খোয়া যাওয়া মাইকগুলো সমাবেশস্থলের গেটের বাইরে সড়কের ইলেকট্রিক পোলের সঙ্গে ১৫-১৬ ফুট উঁচুতে লাগানো ছিল। দুপুরে মাইক চুরির বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়ে আসার পর জানতে পারেন, জনসভা শেষে মাইক্রোফোনটিও পাচ্ছেন না তাঁরা। কে বা কারা নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, ‘জনসভায় ব্যস্ত ছিলাম। বিষয়টি দেখা হচ্ছে।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

থার্ড টার্মিনাল প্রকল্পে সব ব্যয় অনুমোদিত, অনিয়মের অভিযোগ ‘ভিত্তিহীন’

চট্টগ্রামে বিএনপির জনসভায় নিরাপত্তার মধ্যেও চুরি গেল ১৮ মাইক

আপডেট সময় ০২:১৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬