ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান Logo অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

এবার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার-থাইল্যান্ড-ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্পে বাংলাদেশে আতঙ্কের রেশ কাটতেই না কাটতেই মিয়ানমার উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

রবিবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৩৯ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। মিয়ানমারের পাশাপাশি প্রতিবেশী থাইল্যান্ডেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে আন্দামান সাগরে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এদিকে আজ ইন্দোনেশিয়ায়ও ভূমিকম্পের খবর পাওয়া গেছে। ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির পূর্বাঞ্চলের উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা অঞ্চল।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূকম্পন সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তি। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

এর আগে গত শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার এক ভূমিকম্প হয়। এতে অন্তত ১০ জন প্রাণ হারান। এই ঘটনার পরদিনই গতকাল শনিবার আরও তিনবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে দেশে।

ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির জানান ,এগুলো ভূমিকম্পের আফটাশক বলে নিশ্চিত করেছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

এক দিনে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু

এবার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার-থাইল্যান্ড-ইন্দোনেশিয়া

আপডেট সময় ০৮:১৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫