ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান Logo অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত

বরিশাল প্রতিনিধি:ঈদ করতে বাড়ি ফেরার পথে ঢাকা-বরিশাল মহাসড়কে বেপরোয়া বাসের ধাক্কায় আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ, তার স্ত্রী মনিয়া বেগম ও শিশু সন্তান জান্নাত।

এই দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন ।

গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোটরসাইকেলে ফিরোজ মাহমুদ তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে ঢাকা থেকে বরিশালের উজিরপুরে বাড়িতে ঈদ করতে ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত তিনজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন। ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর এলাকায় আনন্দ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাইকে থাকা তিনজন নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানজট নিরসনের চেষ্টা চলছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

এক দিনে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু

ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত

আপডেট সময় ১২:৪১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬