ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা

আমিরাতে আরও ৭৫ বাংলাদেশিকে সাধারণ ক্ষমা

আইএনবি ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে ( জুলাই-আগস্টে ) ছাত্র-জনতাকে হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও ৭৫ প্রবাসীকে সাধারণ ক্ষমা করেছে দেশটির সরকার। শুক্রবার (২৯ নভেম্বর) এ নিয়ে দেশটি মোট ১৮৮ জনকে মুক্তি দিলো।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টার একান্ত সচিব সারোয়ার আলম।

এর আগে ১১৩ জনকে মুক্তি দেয় আমিরাত সরকার। এ নিয়ে মোট ১৮৮ জন ছাত্র-জনতার আন্দোলনের সমর্থনে বিক্ষোভ মিছিল করার অভিযোগে গ্রেফতার হওয়া প্রবাসী মুক্তি পেলেন।

আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি দেশে ফিরছেন রাতে
গত জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় অনেকে আটক হন। তাদের মধ্য থেকে ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের জন্য চলমান সাধারণ ক্ষমার সময়সীমা আরও দুই মাস বাড়ানো হয়েছে। নতুন মেয়াদে এই সাধারণ ক্ষমা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। যার ফলে অনেকেই জরিমানা ও নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

থার্ড টার্মিনাল প্রকল্পে সব ব্যয় অনুমোদিত, অনিয়মের অভিযোগ ‘ভিত্তিহীন’

আমিরাতে আরও ৭৫ বাংলাদেশিকে সাধারণ ক্ষমা

আপডেট সময় ০১:১৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪