ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান

আগারগাঁও রেডিও স্টেশনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

আইএনবি ডেস্ক: রাজধানীর শেরে বাংলা নগরের আগারগাঁও রেডিও স্টেশনের সামনে সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে মোটরসাইকেলে করে এসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মোহাম্মদ ইবনে মিজান।

তিনি জানান, সন্ধ্যা সোয়া সাতটার দিকে উল্টোপথে মোটরসাইকেল এসে আগারগাঁও রেডিও স্টেশনের সামনে ও স্টেশন থেকে একটু সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে দ্রুতই তারা পালিয়ে যায়। আমরা সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্তের চেষ্টা করছি।

এ ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমাদের একাধিক টিম কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ভিসা না দিয়ে অর্থ আত্মসাতে ৪ জনের রিমান্ড, আসামিদের ওপর ভুক্তভোগীদের হামলার চেষ্টা

আগারগাঁও রেডিও স্টেশনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

আপডেট সময় ০৪:৫৬:০১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫