ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা

আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিস ফের চালু

আইএনবি ডেস্ক: ফের ভারত-বাংলাদেশ বাস সার্ভিস চালু হয়েছে দেড় বছরের বেশি সময় ধরে চলা রাজনৈতিক অস্থিরতার পর । পরীক্ষামূলকভাবে শনিবার (২১ ফেব্রুয়ারি) ত্রিপুরার আগরতলার কৃষ্ণনগরের বাস ডিপো থেকে ঢাকার উদ্দেশে একটি বাস রওয়ানা দেয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) একইভাবে এই সার্ভিস চালু করা হয়।

আপাতত দু-তিন দিন এরকম পরীক্ষামূলক যাত্রা চলবে। পরে পরিস্থিতি স্থিতিশীল হলে সপ্তাহে তিনদিন করে এই বাস চলবে।

আগেও কলকাতা-আগরতলার বাস পরিষেবা চালু ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে সাময়িকভাবে এই সেবা বন্ধ রাখা হয়েছিল। সম্প্রতি বাংলাদেশে নির্বাচনের পর রাজনৈতিক অস্থিরতা কমেছে।

ত্রিপুরার আন্তর্জাতিক বাস অপারেটর সংস্থার ম্যানেজার মনোরঞ্জন দেবনাথ জানিয়েছেন, ভিসা সংক্রান্ত জটিলতাসহ অনিবার্য কিছু কারণে এই বাস সর্ভিস বন্ধ রাখা হয়েছিল। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় ফের বাস সেবা চালু করা হয়েছে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, বাংলাদেশের নতুন সরকার গঠন হওয়ার পরে অনিশ্চয়তা কেটে গেছে, এটি দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য একটি ভালো লক্ষণ। আশা করি অন্য যে সব সমস্যা আছে তারও সমাধান হবে।

এই বাস সেবা চালু হওয়ার কারণে যাত্রীরাও বেশ খুশি। আগরতলা থেকে বাসযাত্রী লক্ষণ দাস বলেন, এই পরিষেবা চালু হওয়ায় দুই দেশই লাভবান হবে। এছাড়া কম খরচে খুব সহজেই বাংলাদেশে যাওয়া যাবে। আমরা আশা করছি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আমাদের একটি সুসম্পর্ক গড়ে উঠবে এবং আগের মতো সব ধরনের সেবা চালু হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

থার্ড টার্মিনাল প্রকল্পে সব ব্যয় অনুমোদিত, অনিয়মের অভিযোগ ‘ভিত্তিহীন’

আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিস ফের চালু

আপডেট সময় ০২:১৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬