ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান Logo অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

অষ্টগ্রামে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলায় শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা।

নিহতরা হলেন- অষ্টগ্রামের কগজিগ্রাম গ্রামের হিরু মিয়ার ছেলে নাসির (২৮) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় গ্রামের চারু মিয়ার ছেলে শাহজাহান (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে শাহজাহান ও নাসির পার্শ্ববর্তী মনোহরপুর থেকে নৌকাযোগে একটি মহিষ চুরি করে নিয়ে আসেন। খবর পেয়ে স্থানীয়রা দেওঘর এলাকার লুডডা নদীর পাড় থেকে তাদের ধরে নিয়ে আসেন। পরে তাদের দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এনে বেঁধে রাখেন। চোর বেঁধে রাখার খবর ছড়িয়ে পড়লে হাজারও বিক্ষুব্ধ জনতা সেখানে জড়ো হয়ে তাদের পিটিয়ে মেরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। নিহত দুজনের বিরুদ্ধে পার্শ্ববর্তী নাসিরনগর থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলাসহ গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

এক দিনে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু

অষ্টগ্রামে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৮:১৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪