হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪৬৭ জন। আর নিশ্চিত হামে মারা গেছে ৮৮ জন। মোট মৃত্যু ৫৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ৮৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৬৬ হাজার ২৩।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্তের সংখ্যা ৫৩। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮ হাজার ৭৭২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া