/* */
Dhaka , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা

আইএনবি ডেস্ক: বিদেশে কর্মরত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত করা এবং তাঁদের মর্যাদা সুরক্ষায় ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই কার্ড কার্যকর হলে প্রবাসীরা অতি সহজে বিভিন্ন ধরনের সরকারি সেবা ও প্রয়োজনীয় সহায়তা পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ‘বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন’ আয়োজিত ‘সিআইপি (এনআরবি) সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের এই পরিকল্পনার কথা তুলে ধরেন। দেশের শ্রম পরিস্থিতির ব্যস্ততার কারণে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও অনলাইনে যুক্ত হয়ে সিআইপি সম্মাননাপ্রাপ্ত উদ্যোক্তাদের শুভেচ্ছা জানান মন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রবাসীরা কেবল রেমিট্যান্স পাঠিয়ে দেশের লাখ লাখ পরিবারের জীবনযাত্রার মান উন্নয়ন করছেন না, বরং বৈশ্বিক বাণিজ্যে অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের নতুন সম্ভাবনা তৈরি করছেন। তিনি প্রবাসীদের স্রেফ আবাসন খাতে সীমাবদ্ধ না থেকে দেশের কৃষি, শিল্প, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর উদাত্ত আহ্বান জানান। পাশাপাশি বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার পরামর্শ দেন তিনি।

সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের কথা স্মরণ করে প্রবাসীদের মেধা ও বিনিয়োগ কাজে লাগিয়ে আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী। অনুষ্ঠানে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মো. আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল রাশেদুজ্জামানসহ দেশি-বিদেশি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা

আপডেটের সময় : ০৫:৩৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬