/* */
Dhaka , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ সরকারি শিল্পকারখানা চালু করা হবে: প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

আইএনবি ডেস্ক: বন্ধ হয়ে যাওয়া সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালু এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার গঠনের পর দেশের মানুষের কল্যাণে কাজ শুরু করেছে উল্লেখ করে তিনি জানান, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে বাগেরহাটে হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারতে যাওয়ার পথে ফকিরহাটের কাটাখালী মোড়ে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বক্তব্যে প্রধানমন্ত্রী খুলনা অঞ্চলের শিল্প ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, খুলনা একসময় দেশের অন্যতম শীর্ষ শিল্পাঞ্চল হিসেবে পরিচিত হলেও কালের বিবর্তনে অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। তিনি ঘোষণা দেন যে, খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে শুরু করে উত্তরের পঞ্চগড় পর্যন্ত হাজার হাজার শিল্পকারখানা পুনরায় স্থাপন করা হবে, যাতে যুবসমাজের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং এ অঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হয়।

পথসভার পূর্বে সকালে মোংলায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক এক সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরিত হয়। পরে তিনি মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন দুটি জেটি নির্মাণসহ আনুষঙ্গিক উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সফর শেষে দুপুর দেড়টার দিকে হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করে প্রধানমন্ত্রী খুলনার উদ্দেশ্যে রওনা হন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এবার বাড়ল বিমানের জেট ফুয়েলের দাম, আজ থেকে কার্যকর

বন্ধ সরকারি শিল্পকারখানা চালু করা হবে: প্রধানমন্ত্রী

আপডেটের সময় : ০৮:০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬