আইএনবি ডেস্ক: পুলিশের ডিআইজি পদমর্যাদার তিন কর্মকর্তাসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই প্রশাসনিক রদবদল করা হয়।
বদলি আদের্শ ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে স্পেশাল রেসপন্স ইউনিট বা এসআরইউ-এর ড. আক্কাস উদ্দিন ভূঁইয়া ও পুলিশের বিশেষ শাখার (এসবি) মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজে এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে ম্যাস র্যাপিড ট্রানজিট বা মেট্রোরেলে পদায়ন করা হয়েছে।
এছাড়া অপর প্রজ্ঞাপনগুলোতে বিভিন্ন ইউনিটের পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। এর মধ্যে সিআইডির পুলিশ সুপার এ টি এম মোশাররফ হোসেন ও ডিএমপির ডিসি সৈয়দ মোহাম্মদ ফরহাদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি), এসবি’র আশ্রাফুজ্জামান ও রংপুর রেঞ্জ কার্যালয়ের মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পাশাপাশি পুলিশ স্টাফ কলেজের মাহবুবুল আলমকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, পিবিআইয়ের ইয়াছমিন খাতুনকে এসবিতে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ইমদাদ হুসাইনকে এসআরইউয়ের পুলিশ সুপার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কবীর আহম্মেদকে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি পদে বদলি করা হয়েছে। এছাড়া সিএমপির শেখ শরীফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, খুলনা মেট্রোপলিটন পুলিশের এম এম শাকিলুজ্জামানকে ময়মনসিংহ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার এবং এসআরইউয়ের মোছা. শিরিন আক্তার জাহানকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কর্মকর্তাদের মধ্যে পুলিশ সদর দপ্তরের এআইজি ড. মঞ্জুরে আলম প্রামাণিক ও নিশাত এ্যঞ্জেলাকে ট্যুরিস্ট পুলিশে, এসআরবির পরিচালক মোশাররফ হোসেনকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি, টিডিএসের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমানকে রংপুর পিটিসি এবং সিআইডির মুহাম্মদ রেজাউল মাসুদ ও মোহাম্মদ নজরুল ইসলামকে যথাক্রমে সাতক্ষীরা ও নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার 












