/* */
Dhaka , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হানিট্র্যাপে ভারতীয় নৌ-সেনা, পাকিস্তানি এজেন্টকে দিলেন দেশের গোপন তথ্য

আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের ফাঁদে বা হানিট্র্যাপে পা দিয়ে পাকিস্তানের এক নারী এজেন্টের কাছে দেশের অত্যন্ত সংবেদনশীল গোপন তথ্য পাচার করার অভিযোগে ভারতীয় নৌবাহিনীর এক নাবিককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) তামিলনাড়ুর কোয়েম্বাটুরের একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রদীপ মুখার্জি নামের ওই ৩১ বছর বয়সি নাবিককে গ্রেপ্তার করে অন্ধ্রপ্রদেশ পুলিশ।

পশ্চিমবঙ্গের মূল নিবাসী প্রদীপ ২০১৪ সালে ভারতীয় নৌবাহিনীতে যোগদান করেন এবং বিশাখাপত্তনমের ইস্টার্ন নেভাল কমান্ডে কর্মরত ছিলেন। একটি বিশেষ ট্রেনিং কোর্সের অংশ হিসেবে তিনি বর্তমানে কোয়েম্বাটুরে অবস্থান করছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে জানা গেছে, বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক পাকিস্তানি নারী গোয়েন্দা সুকৌশলে প্রদীপের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে ঘনিষ্ঠতা তৈরি করে। এই অনলাইন সম্পর্কের গভীর জালে জড়িয়ে তিনি বিশাখাপত্তনম নৌঘাঁটির যুদ্ধজাহাজের চলাচল, অবস্থান ও বিভিন্ন কৌশলগত গোপন তথ্য ওই পাকিস্তানি এজেন্টের কাছে পাচার করছিলেন। তার এই সন্দেহজনক ও দেশবিরোধী গতিবিধি দীর্ঘদিন ধরে নিবিড় নজরদারিতে রাখার পর অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
সূত্র: হিন্দুস্তান টাইমস।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

হানিট্র্যাপে ভারতীয় নৌ-সেনা, পাকিস্তানি এজেন্টকে দিলেন দেশের গোপন তথ্য

আপডেটের সময় : ০৮:৩৪:২৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬