নিজস্ব প্রতিবেদক: সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত নেওয়ার আবেদন কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনেই প্রায় ১৮ হাজার আমানতকারী এক হাজার ৩০০ কোটি টাকা ফেরত পেতে আবেদন করেছেন। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী স্ব স্ব শাখা বা উপশাখায় গিয়ে গ্রাহকদের এই আবেদন করতে হচ্ছে। আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ৭ সেপ্টেম্বর থেকে যোগ্য গ্রাহকদের টাকা পরিশোধ শুরু হওয়ার কথা রয়েছে।
শরিয়াভিত্তিক দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংক—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে।
টাকা তোলার নিয়ম ও শর্তসমূহ:
ব্যক্তি আমানতকারীরা চলতি ও সঞ্চয়ী হিসাবের অর্থ এবং মেয়াদি আমানতের মূল টাকা তুলতে পারবেন, তবে এই পর্যায়ে কোনো মুনাফা পাওয়া যাবে না।
মূল টাকা তুলে নিলে সেই হিসাব চূড়ান্ত নিষ্পত্তি বলে গণ্য হবে।
গ্রাহকের কোনো ঋণ বা আর্থিক দায় থাকলে তা সমন্বয় করে বাকি টাকা দেওয়া হবে।
যারা এখনই টাকা তুলবেন না, তাদের হিসাব চালু থাকলে নিয়ম অনুযায়ী মুনাফা মিলবে।
মেয়াদি আমানত ভাঙলে মূল টাকা পাওয়া গেলেও কোনো মুনাফা দেওয়া হবে না। তবে আংশিক তুললে অবশিষ্ট টাকার ওপর নিয়ম অনুযায়ী মুনাফা পাওয়া যাবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

প্রথম দিনেই টাকা ফেরত চেয়ে ১৮ হাজার আবেদন 















