/* */
Dhaka , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষককে সাময়িক বরখাস্ত Logo জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল ইসি Logo সীমান্ত হত্যা বন্ধে বর্ডার গার্ডকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান Logo পুরান ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের দোকানে লেখা হতো মামলার ভুয়া রায় Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার

ধসে পড়তে পারে বিশ্ব শেয়ারবাজার, এআই নিয়ে ভয়ংকর সতর্কবার্তা

সংগৃহীত ছবি

আইএনবি ডেস্ক: ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর এবং ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বোর্ডের (এফএসবি) প্রধান অ্যান্ড্রু বেইলি জি-২০ জোটভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের কাছে পাঠানো এক চিঠিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারণে বিশ্ব অর্থনীতি ও শেয়ারবাজারে তৈরি হওয়া বড় ধরনের সাইবার ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন।

তাঁর মতে, নিয়ন্ত্রণের অভাব এবং এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির সাথে নিরাপত্তা ব্যবস্থার সমন্বয় না হওয়ায় আর্থিক খাতের স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে।

অ্যানথ্রপিক ও ওপেনএআই-এর মতো প্রতিষ্ঠানের উন্নত এআই মডেলগুলোর নিরাপত্তা লঙ্ঘনের উদাহরণ টেনে তিনি জানান, আর্থিক প্রতিষ্ঠানগুলো তৃতীয় পক্ষের প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীল হওয়ায় বড় কোনো সাইবার হামলা হলে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থায় ধস নামতে পারে। এ ছাড়া, তিনি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রযুক্তিগত দুর্বলতা চিহ্নিত করা এবং এআই প্রযুক্তিতে অতিরিক্ত বিনিয়োগ বা ওভারভ্যালুয়েশনের কারণে বাজারে তৈরি হওয়া সম্ভাব্য অস্থিরতা ও রাষ্ট্রীয় ঋণের ভঙ্গুরতার মতো অন্যান্য ঝুঁকি সামলাতে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।তথ্য সূত্র- বিবিসি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

ধসে পড়তে পারে বিশ্ব শেয়ারবাজার, এআই নিয়ে ভয়ংকর সতর্কবার্তা

আপডেটের সময় : ০৩:৫৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬