ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

জামায়াত প্রার্থী শিশির মনিরের নির্বাচনী প্রচারের গাড়ি ভাঙচুর

সুনামগঞ্জ প্রতিনিধি: জামায়াতে ইসলামের সুনামগঞ্জ-২ আসনের প্রার্থী শিশির মনিরের নির্বাচনি প্রচারের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে দিরাই উপজেলার তাড়ল এলাকায় এ ঘটনা ঘটে।

দিরাই থানা পুলিশ জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে নির্বাচনি প্রচারণা শেষে শিশির মনিরের প্রচারের গাড়িটি তাড়ল এলাকায় পৌঁছালে হেলমেট পরিহিত দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে গাড়িটিতে হামলা চালায় এবং ভাঙচুর করে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘দিনব্যাপী নির্বাচনি প্রচারণা শেষে জামায়াত প্রার্থীর নির্বাচনি গাড়িটি যখন দিরাইয়ের তাড়ল এলাকায় আসে, তখন দুর্বৃত্তরা গাড়িটি ভাঙচুর করে। হামলাকারীদের মাথায় হেলমেট থাকায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।’

তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে এবং দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনাটি স্থানীয় এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সাগর, উপকূলে ফিরেছে শত শত ট্রলার

জামায়াত প্রার্থী শিশির মনিরের নির্বাচনী প্রচারের গাড়ি ভাঙচুর

আপডেট সময় ০৬:৩৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬