ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

রংপুর-৩ আসনে হরিণ প্রতীকে জিএম কাদেরের সঙ্গে লড়বেন তৃতীয় লিঙ্গের রানী

রংপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ সদর আসনে হরিণ প্রতীক বরাদ্দ পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের মিলনায়তনে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তার মোহাম্মদ এনামুল আহসান এর কাছ থেকে এ প্রতীক গ্রহণ করেন তিনি।

আনোয়ারা ইসলাম রানী রংপুর-৩ (সিটি কর্পোরেশন-সদর) আসন থেকে এবারে প্রতিদ্বন্দিতা করছেন। এই আসনে আরও প্রতিদ্বন্দিতা করছেন জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের), বিএনপির সামসুজ্জামান সামু, জামায়াতের অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, বাসদের আব্দুল কুদ্দুস।

এর আগে আনোয়ারা ইসলাম রানী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই নির্বাচনে আনোয়ারা ইসলাম রানী ২৩ হাজার ৩৩৯ ভোট পেয়েছিলেন।

আনোয়ারা ইসলাম রানী বলেন, হরিণ প্রতীক পেয়ে আমি খুবই খুশি এবং আনন্দিত। দলিত, হরিজন, আদিবাসী, তৃতীয় লিঙ্গ, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক সমাজের মানুষ এখানে আমাকে সমর্থন জানাতে এসেছেন। আমি তাদের প্রতিনিধি। তারা স্বাধীনতা ৫৪ বছর ধরে নিরীহ হিসেবে বঞ্চিত হয়ে আসছে। এই নিরীহতার প্রতীক হলো হরিণ। আমি পিছিয়ে পরা জনগোষ্ঠীর কণ্ঠস্বর হিসেবে সংসদে যেতে চাই। তাদের অধিকার নিয়ে কথা বলতে চাই। তাদের মর্যাদা আদায় করতে চাই।

তিনি আরও বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ে সংশয় রয়েছে। তারপরও নির্বাচনের কার্যক্রম এগিয়ে চলছে। আশা করছি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে। এসময় তিনি রংপুরবাসীর সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়া জিএম কাদের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ২০০৯-২০১৪ সাল পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তিনি। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে রংপুর-৩ আসন (রংপুর সিটি করপোরেশন ও সদর) থেকে নির্বাচিত হন জাপা নেতা জিএম কাদের।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সাগর, উপকূলে ফিরেছে শত শত ট্রলার

রংপুর-৩ আসনে হরিণ প্রতীকে জিএম কাদেরের সঙ্গে লড়বেন তৃতীয় লিঙ্গের রানী

আপডেট সময় ০৩:৪৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬