ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

সবার আগে ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে: মির্জা ফখরুল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলটি ক্ষমতায় এলে বাংলাদেশের ওপর ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেওয়া হবে ।

তিনি বলেছেন, তার দল জনগণের ভোটে দায়িত্বে এলে বিশেষ গুরুত্ব পাবে ফারাক্কা ও তিস্তা ইস্যু। পানির ন্যায্য হিস্যা, সীমান্তে হত্যার মতো বিষয়গুলোও বেশি গুরুত্ব পাবে। বাংলাদেশের ওপর ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেওয়া হবে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ২৮৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শনে গিয়ে ফখরুল একথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের দেশের স্বার্থ দেখতে হবে। প্রতিটি দেশ তার স্বার্থ দেখবে। আমাদের দায়িত্ব হবে যে সরকারই ক্ষমতাই আসুক, তারা জনগণকে সঙ্গে নিয়ে তাদের ন্যায্য দাবিগুলো আদায় করবে। তবে নির্বাচিত সরকার না থাকলে সেই গুরুত্ব পাই না, সেই শক্তিটা পাই না। তাই আমরা আশা করি বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয় নিঃসন্দেহে এগুলো সর্বোচ্চ গুরুত্ব পাবে।

তিনি বলেন, ভারত প্রতিবেশী দেশ। ইচ্ছা করলেই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারত সহযোগিতা করেছিল। তাদের আরও বেশি করে বাংলাদেশকে সহযোগিতা করা দরকার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা উল্টো দেখেছি। মোদি সরকার বাংলাদেশকে চাপে ফেলেছে। সবকিছু নিয়ে গেছে। কিন্তু আমাদের কিছু দেয়নি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে যোগ দিতে চাঁপাইনবাবগঞ্জ আসেন।

বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

সবার আগে ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে: মির্জা ফখরুল

আপডেট সময় ১২:০০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫