ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি নৌঘাঁটির পর এবার বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক: নৌঘাঁটির পর এবার ইসরায়েলের জর্ডান সীমান্তবর্তী একটি বিমানবন্দরের কাছে বিস্ফোরকবোঝাই ড্রোন বিধ্বস্ত হয়েছে।

ইসরায়েলের র‌্যামন বিমানবন্দরের কাছে মঙ্গলবার ড্রোন হামলাটি হয়। বিমানবন্দর থেকে প্রায় ২০০ মিটার দূরে জর্ডানের অভ্যন্তরে খোলা জায়গায় ড্রোনটি বিধ্বস্ত হয়। ইসরায়েলের সামরিক বাহিনী এবং কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানায়।

এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, সন্দেহজনক আকাশযানকে ড্রোন মনে করা হচ্ছে। এটি ইসরায়েলের ইলাত শহরের দক্ষিণপূর্ব দিকের বাইরে বিধ্বস্ত হয়েছে।

ইলাত মিউনিসিপ্যালের মুখপাত্র জানান, ড্রোনটি ইসরায়েল-জর্ডান সীমান্ত থেকে ২০০ মিটার দূরে বিমানবন্দরটির ঠিক উত্তর দিকে ভূপাতিত হয়।

র‌্যামন বিমানবন্দরটি ইসরায়েলের সর্বদক্ষিণের নগরী ইলাত থেকে ১৮ কিলোমিটার (১১ মাইল) দূরে অবস্থিত।

ইরাকের ইসলামিক রেসিস্ট্যান্সের ইরাক থেকে কয়েক দফা ইসরায়েলে হামলা চালানোর প্রেক্ষাপটে এই ঘটনাটি ঘটল।

এর আগে সোমবার ইরাকি যোদ্ধারা ইলাতে ইসরায়েলের নৌঘাঁটিতে হামলা চালায়। এতে ঘাঁটিটির হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়।
সূত্র: টাইমস অব ইসরায়েল

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

ইসরায়েলি নৌঘাঁটির পর এবার বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

আপডেট সময় ০৬:৩৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪