ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় প্রাসাদে ঢুকে রাজাকে গুলি করে হত্যা, রানিকে অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক” নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় একটি রাজ্যের প্রথাগত রাজা সেগুন আরেমুকে প্রাসাদে ঢুকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। একই সঙ্গে তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছে।

গত বৃহস্পতিবার রাতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়ারা রাজ্যে এ ঘটনা ঘটে। বন্দুকধারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

নাইজেরিয়ায় অপহরণের ঘটনা মোকাবেলায় জরুরি অবস্থা জারির দাবি ওঠার পর পরই এ হত্যা ও অপহরণের ঘটনা ঘটল।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, সেগুন আরেমু একজন অবসরপ্রাপ্ত জেনারেল, পূর্বপুরুষের মতো তিনি রাজা উপাধি ধারণ করেন। তার আনুষ্ঠানিক উপাধি কোরোর ওলুকোরো। তারা তাকে কেন হত্যা করেছে তা স্পষ্ট নয়।

রাজা আরেমু হত্যাকাণ্ডকে ‘বেপরোয়া, মর্মান্তিক ও জঘন্য; আখ্যা দিয়েছেন গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক। তিনি বলেছেন, এ ঘটনায় দায়ীদের আটক করবে কর্তৃপক্ষ।

এ সপ্তাহের শুরুর দিকে অপহরণকারীরা কাছের একিতি রাজ্যে পাঁচ স্কুলশিশু এবং চার শিক্ষককে জিম্মি করে তাদের মুক্তির জন্য বড় অঙ্কের মুক্তিপণ দাবি করেছে।
সূত্র : গার্ডিয়ান।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নাইজেরিয়ায় প্রাসাদে ঢুকে রাজাকে গুলি করে হত্যা, রানিকে অপহরণ

আপডেট সময় ০৫:২৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪