ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে বাস-পিকআপ সংঘর্ষ; নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাবের পিন্ডি ভাটিয়ান শহরে রবিবার ভোরে একটি যাত্রীবাহী বাস ও ডিজেলবাহী পিকআপের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৫ জন।

পুলিশের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে বাসটি ফয়সালাবাদ থেকে পিন্ডি ভাটিয়ানের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে এগিয়ে আসতে থাকা একটি ডিজেলের ড্রামবাহী পিকআপের সঙ্গে সেটির মুখোমুখী সংঘর্ষ হয় এবং মুহূর্তের মধ্যে আগুন ধরে গিয়ে তা বাস এবং পিকআপ উভয়কে গ্রাস করে।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রায় সবার অবস্থা আশঙ্কাজনক।

পিন্ডি ভাটিয়ান পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘দুর্ঘটনার পরপরই বাসযাত্রীদের উদ্ধারে এগিয়ে এসেছিলেন স্থানীয় লোকজন। যদি তারা না আসতেন, সম্ভবত কাউকে জীবত উদ্ধার করা সম্ভব হতো না।’
সূত্র : জিও নিউজ

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে বাস-পিকআপ সংঘর্ষ; নিহত ১৬

আপডেট সময় ০৫:০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩