ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আইএনবি ডেস্ক: ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার এক শোকবার্তায় তিনি প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার মধ্যরাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাপ্পি লাহিড়ী শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

মুম্বাইয়ের ক্রিটি কেয়ার হাসপাতালের পরিচালক ডা. দীপক নামজোশির বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই বলেন, ‘নানান শারীরিক জটিলতা নিয়ে বাপ্পি লাহিড়ী এক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার তাকে বাসায় নিয়ে আসা হয়। এরপর তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার বাসায় চিকিৎসক এসে দেখে যান। পরে তাকে আবারও হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট সময় ০৭:০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২