ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জান্তা সরকার দুই বছর কমিয়ে দিল সু’চির কারাদণ্ড

আর্ন্তজাতিক ডেস্ক: মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে গণ অসন্তোষে উসকানি এবং করোনা বিধি লঙ্ঘনের অভিযোগে দেওয়া চার বছরের কারাদণ্ড কমিয়ে দুই বছর করা হয়েছে। প্রাথমিকভাবে চার বছরের কারাদণ্ডের বিষয়টি জানা গেলেও মিয়ানমারের জান্তা সরকার তার সাজা দুই বছর কমিয়েছে।

ডয়চেভেলে এক প্রতিবেদনে জানিয়েছে, সামরিক বাহিনী-নিযুক্ত সরকার প্রধানের আংশিক ক্ষমার ভিত্তিতে সু চির কারাদণ্ড কমানো হয়েছে।

গতকাল সোমবারই জান্তা প্রশাসন জানায়,  সাবেক প্রেসিডেন্ট উইন মিন্ট চার বছরের কারাদণ্ড পেয়েছেন। তার সাজার মেয়াদও দুই বছর কমানো হয়েছে। ফলে তিনিও এখন দুই বছর সাজা ভোগ করবেন।

মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তাদের দুজনকে চার বছর করে কারাদণ্ড দেওয়া হলেও সেনাপ্রধান মিন অং হ্লাইং দুই বছর সাজা কমিয়ে দিয়েছেন।

মিয়ানমারের জান্তা সরকারের মুখপাত্র জাউ মিন তুন বলেছেন, বর্তমানে তারা যেখানে আছেন, সেখান থেকেই অন্য অভিযোগগুলোর মুখোমুখি হবেন।
সূত্র: ডয়চেভেলে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জান্তা সরকার দুই বছর কমিয়ে দিল সু’চির কারাদণ্ড

আপডেট সময় ০৮:০১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১