/* */
Dhaka , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে যাত্রীবাহী জাহাজ ডুবে ১২ জনের প্রাণহানি

ঢাকা: চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুইঝু প্রদেশে নদীতে যাত্রীবাহী জাহাজ ডুবে ১২ জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছে আরো তিনজন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

সম্প্রতি লিউপানশুই নগরীর জাংকি নদীতে এ দুর্ঘটনা ঘটে। ধারণ ক্ষমতা ৪০ জন হলেও দুর্ঘটনার সময় জাহাজটি যাত্রীতে ঠাসা ছিল।

দুর্ঘটনাস্থলে ২১৪ জনেরও বেশি উদ্ধারকর্মী এবং ৫০টি উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়েছে। এছাড়া পানির নিচে রোবট পাঠিয়েও উদ্ধার কাজ চালানো হচ্ছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

প্রিন্ট
ট্যাগ :

চীনে যাত্রীবাহী জাহাজ ডুবে ১২ জনের প্রাণহানি

আপডেটের সময় : ০৭:১৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১