ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তালেবানদের দখলে গজনি

আন্তর্জাতিক ডেস্ক: তালেবানরা আফগানিস্তানের আরো একটি প্রাদেশিক রাজধানী দখল করেছে । তারা এরই মধ্যে গজনির নিয়ন্ত্রণ নিয়েছে। এই নিয়ে তারা ১০টি প্রদেশিক রাজধানী দখল করেছে তালেবান। এদিকে আফগান সরকারি সূত্র আলজাজিরাকে জানিয়েছে, ক্রমবর্ধমান সহিংসতা বন্ধে তালেবানকে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে সরকার।

আলজাজিরা বলছে, কাতারের মাধ্যমে তালেবানদের এই প্রস্তাব দেওয়া হয়েছে। আফগান সরকার ও তালেবানের মধ্যে সংলাপে মধ্যস্থতা করে আসছে দোহা।

একজন নিরাপত্তা কর্মকর্তা বৃহস্পতিবার রয়টার্সকে জানান, রাজধানী কাবুল ও কান্দাহার প্রদেশের সংযোগ সড়কের প্রাদেশিক শহর গজনির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান যোদ্ধারা। ব্যাপক লড়াইয়ের পর তারা সব ধরনের সরকারি ভবন ও স্থাপনার নিয়ন্ত্রণ নিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, প্রাদেশিক গভর্নরের ভবনসহ সব স্থানীয় দপ্তরের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। কর্মকর্তারা গজনি ছেড়ে কাবুল চলে গেছেন।
সূত্র: আলজাজিরা।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তালেবানদের দখলে গজনি

আপডেট সময় ০৫:৪০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১