ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে কমেডিয়ানকে গলা কেটে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের বিখ্যাত কমেডিয়ান নজর মোহাম্মদকে তালেবান জঙ্গিরা অপহরণ করে গলা কেটে হত্যা করেছে । সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এই ঘটনার সত্যতা প্রমাণ করেছে। মার্কিন সেনারা আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর দেশটির বিভিন্ন জায়গায় নারকীয়তা চালায় তালেবান জঙ্গিরা।

২২ জুলাই নজির মোহাম্মদকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে গলা কেটে হত্যা করা হয়। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। নির্মম এই হত্যার ঘটনায় গুণী শিল্পীর প্রতি শোক ও তালেবানদের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে অনেকে। কমেডিয়ান নজর মোহাম্মদ কান্দাহার পুলিশে কর্তব্যরত ছিলেন। উল্লেখ্য সব সরকারী কর্মকর্তা ও সেনাদের নিশানা বানাচ্ছে তালেবানরা। আর এই কারণে নজর মোহাম্মদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

এদিকে নজির মোহাম্মদকে হত্যার অভিযোগ পুরোপুরি অস্বীকার করছে তালেবানরা। কিছুদিন আগে ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকিকে হত্যা করেছিলো তালেবানরা। এরপর তার মরদেহের উপরে অত্যাচারের অভিযোগ উঠেছিল। যদিও সব অভিযোগ অস্বীকার করেছিল তালেবানরা।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে কমেডিয়ানকে গলা কেটে হত্যা

আপডেট সময় ১০:৩৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১