ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কোভিডের পর স্বাভাবিক জীবনযাপনে ফেরার গাইড।

স্বাস্থ্য ডেস্ক: কোভিড হওয়ার পর তার উপসর্গ মিলিয়ে গেলেও রেশ থেকে যায় বহুদিন। ক্লান্তি, শ্বাসকষ্ট, রোজকার কাজ করতে গেলেই হাঁপিয়ে যাওয়া বা ঘরের মধ্যে দু’পা হাঁটতেই ক্লান্ত লাগা চলতে থাকে নেগেটিভ রিপোর্ট পাওয়ার বহুদিন পরও। তবে শুরু থেকে যদি নিয়মিত শরীরচর্চা করেন, তা হলে সম্পূর্ণ সুস্থ হয়ে আগের মতো জীবনযাপন করতে পারবেন। শুরু করতে হবে ধীরে ধীরে, এবং ক্রমশ সেটা বাড়াতে হবে। শরীরে যাতে বেশি চাপ না পরে সেটা খেয়াল রাখতে হবে।

শরীরের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে শরীরচর্চার প্রয়োজন। যেগুলি মাথায় রাখতে হবে।

১। ফুসফুস ও হৃদযন্ত্র আরও শক্ত করা

২। শরীরের ভারসাম্য বজায় রাখা। প্রত্যেকটা অংশ একসঙ্গে কাজ করছে, সেটা নিশ্চিত করা।

৩। মাংসপেশি এবং হাড়ের জয়েন্ট ঠিক রাখা।

৪। মস্তিষ্ক এবং চিন্তাভাবনা পরিষ্কার রাখা।

এগুলো সবই করতে হবে ধীরে ধীরে। এবং মোট তিনটি পর্যায় করা হবে। প্রথমে শরীর গড়ে তোলার এবং স্বাস্থ্য বজায় রাখা। দ্বিতীয় হল শরীর গড়ার পর্যায়। কোভিডের কারণে শরীরের যে শক্তি কমে গিয়েছিল, সেটা ধীরে ধীরে ফিরে পেতে সাহায্য করবে এই ব্যায়ামগুলো।

হাঁটা (দিন: ১৯) সময়: ১০ মিনিট।

১। ১০ মিনিট এমন গতিতে হাঁটুন যাতে গোটা বাক্য বলতে কোনও অসুবিধা না হয়।

২। ১০ মিনিট টানা হাঁটাই লক্ষ্য। তবে শুরুতে যদি না পারেন, ২-৩ মিনিট পরপর একটা করে বিরতি নিন। সে ক্ষেত্রে দিনে ২-৩ বার হাঁটবেন।

তথ্যসূত্র: জন্‌স হপকিন্‌স মেডিসিন
আনন্দবাজার

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কোভিডের পর স্বাভাবিক জীবনযাপনে ফেরার গাইড।

আপডেট সময় ০৮:৩০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১