ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন: ইশরাক

আইএনবি ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে ফের নগর ভবনে অবস্থান নিয়েছেন তার সমর্থকেরা। নগর ভবনে উপস্থিত রয়েছেন ইশরাক নিজেও।

রোববার (১৫ জুন) টানা ১০ দিন ঈদের ছুটির পর সরকারি অফিসের কার্যক্রম শুরু হয়। এদিন সকাল থেকে ইশরাকের অনুসারীরা নগর ভবনে একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পরে বেলা ১১টার দিকে সেখানে প্রবেশ করেন ইশরাক হোসেন।

এসময় ইশরাক হোসেন দাবি করেন, ‘মেয়রের শপথ পড়ানো সরকারের সাংবিধানিক দায়িত্ব, স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন।’

ইশরাক বলেন, ‘জনগণের ভোগান্তি চাই না, কিন্তু এই আন্দোলন চলমান থাকবে; এটাই জনগণের দাবি।’

সরকার যদি ভাবে এমনি আন্দোলন থেমে যাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে উল্লেখ করে ইশরাক বলেন, ‘গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ অবস্থান চলবে। এখন আর আন্দোলন থামানোর কোনো সুযোগ নেই। বিরতিহীনভাবে অবস্থান কর্মসূচি চলবে। দৈনন্দিন সেবা আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন: ইশরাক

আপডেট সময় ১২:০২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫