ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লটারিতে শত কোটি টাকা জিতলেন আমিরাতের প্রবাসী

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে ৩৫ মিলিয়ন দিরহামের বিগ টিকেট ড্র জিতলেন আল আইন শহরের বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ রেফুল। তিনি আবুধাবি বিমানবন্দরের ডিউটি ফ্রি শপের মেগা র‍্যাফেল ড্রতে এই বিপুল পরিমাণ অর্থ জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯৮ কোটি ১৭ লাখ টাকা।

আল আইন প্রবাসী রেফুল লটারী জেতার পর কর্তৃপক্ষ বারবার চেষ্টা করেও ফোনে তাকে পাচ্ছিলেন না।

পরে যখন তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয় তখন তিনি লটারি জেতার আনন্দে আত্মহারা হয়ে যান। তিনি ১০ ডিসেম্বর এই লটারি টিকেট কিনেছিলেন।

রেফুল পেশায় একজন পিকআপ চালক। ১২ বছর ধরে তিনি আমিরাতে বসবাস করছেন এবং ৯ বছর ধরে ডিউটি ফ্রি শপের টিকেট কিনছেন।

রেফুল জানান, তিনি কখনো ভাবেননি যে তিনি লটারি জিততে পারবেন। তবে পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন তা তিনি এখনো ঠিক করেননি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লটারিতে শত কোটি টাকা জিতলেন আমিরাতের প্রবাসী

আপডেট সময় ০৪:৪৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩