ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

মৌলভীবাজার অগ্নিকাণ্ডে ২ নারীর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার উপজেলার ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমদের বসতঘরে অগ্নিকাণ্ডে শ্বাসরুদ্ধ হয়ে ২ নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেহেরুন্নেসা (৬৫) ও ফুলেছা বেগম (৬০)। মৌলভীবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার যীশু তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘আগুন লাগার খবর খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মেহেরুন্নেসা ও ফুলেছা বেগমকে অচেতন অবস্থায় উদ্ধার করে। দ্রুত তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।’’

তিনি আরো বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।’’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

মৌলভীবাজার অগ্নিকাণ্ডে ২ নারীর মৃত্যু

আপডেট সময় ১০:৩৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪