ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুরগির একটি ডিমের দাম ৫৮ হাজার টাকা!

আন্তর্জাতিক ডেস্ক: আমাদের দেশের বাজারে বর্তমানে ৪৫ টাকা হালি দরে বিক্রি হচ্ছে ফার্মের মুরগির ডিম। সে হিসাবে একটি ডিমের দাম পড়ে ১১ টাকার একটু বেশি। তবে একটি মুরগির ডিমের দাম ৫৮ হাজার টাকা । সম্প্রতি অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মিররের সংবাদে বলা হয়, যুক্তরাজ্যের একটি পরিবার মুরগিটিকে বেশ কয়েক বছর আগে বাড়িতে নিয়ে এসেছিল। তাদের একটি মুরগির খামার রয়েছে। পরিবারের সব সদস্যরা মিলে খামারটি দেখাশোনা করেন।

খামারের মুরগিগুলোর এক একটি নামও দিয়েছে ওই পরিবার। অ্যানাবিল মুলাশি নামের ওই পরিবারের এক সদস্য কিছু দিন আগেই দেখেন যে, টুইনস্কি নামের একটি মুরগি যে কয়টি ডিম পেড়েছে, তার মধ্যে একটি ডিম আকারে অন্যগুলোর তুলনায় একেবারেই আলাদা।

মুলাশি জানিয়েছেন, টুইনস্কির ওই ডিমের আকৃতি পুরো গোল। যা সম্পূর্ণ ব্যতিক্রম একটি ঘটনা। এর পরই তিনি গুগলে সার্চ করেন এমন কোনো ঘটনা আগে ঘটেছিল কি-না। মুলাশি দেখেন, এক কোটিতে এ রকম ঘটনা একটিই হয়।

বিষয়টি জানার পরই মুলাশি ডিমটি বিক্রির জন্য ইন্টারনেট মার্কেটপ্লেসে বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেওয়ার একজন ক্রেতাও পান মুলাশি। ৫০০ পাউন্ডে ওই ব্যক্তির কাছে ডিমটি বিক্রি করেন মুলাশি। যা বাংলাদেশি মুদ্রায় ৫৮ হাজার ২০৮ টাকা।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মুরগির একটি ডিমের দাম ৫৮ হাজার টাকা!

আপডেট সময় ০৮:০৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২