ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

ভোলায় যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ও তার ছেলে আটক

ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখান উপজেলার এ কে এম নাছিরউদ্দিন নান্নু মিয়া ওরফে নান্নু ডাক্তার (৬৫) নামের এক ইউপি চেয়ারম্যান ও তার ছেলেকে দুইটি আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন ও পুলিশের যৌথ অভিযানে ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের ওই চেয়ারম্যান ও তার ছেলে মো. আরিফকে (৩৩) আটক করে।

বৃহস্পতিবার দিবাগত রাতে ভোলা সদর উপজেলার আবহাওয়া অফিস রোড মিয়াজী বাড়ীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার সকালে ভোলা কোস্টগার্ডের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. সাব্বির আহমেদ জানান, ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্রুপ বহুদিন ধরে স্থানীয় সাধারণ মানুষকে জিম্মি করে নানা অপকর্ম করে আসছিল।

স্থানীয় জনসাধারণ সাহায্য চাইলে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে সন্ত্রাসী বাহিনীর প্রধান চেয়ারম্যান এ কে এম নাছিরউদ্দিন নান্নু মিয়া ও তার ছেলে মো. আরিফকে আটক করা হয়। এসময় দুটি দেশীয় পাইপগান, ১০টি দেশীয় অস্ত্র এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলেও জানান। তিনি আরে জানান, আটককৃতদের সাথে জব্দকৃত দেশীয় অস্ত্র ও সকল প্রকার আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সাগর, উপকূলে ফিরেছে শত শত ট্রলার

ভোলায় যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ও তার ছেলে আটক

আপডেট সময় ০৯:৩৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪