ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সে তুষরাধসে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আল্পস পর্বতমালায় তুষরাধসে অন্তত ৪ জন নিহত, দুইজন নিখোঁজ এবং ৯ জন আহত হয়েছে।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, আল্পসের দক্ষিণপশ্চিমের মন্ট ব্ল্যাঙ্কের কাছে একটি হিমবাহে স্থানীয় সময় রবিবার মধ্যদুপুরে এই তুষারধস হয়। নিহতরা একটি পর্বতারোহী দলের গাইড বলে ধারণা করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ৩ হাজার ৫ শ মিটার উচ্চতায় বিশাল এলাকাজুড়ে এই তুষারধস হয়েছে। কী কারণে এই ধস হলো তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও কেউ হতাহত হয়েছে কিনা তা খুঁজে বের করতে ‍উদ্ধারকারী দল সন্ধান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন। তুষারধসে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে তুষরাধসে নিহত ৪

আপডেট সময় ০৩:৪৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩