ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

পিরোজপুরে ৪ কেজি গাঁজাসহ আটক ১

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে সোমবার বিকেলে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা বাজার এলাকার সড়ক থেকে ওমর ফারুক খান নামের এক মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজা সহ আটক করেছে। ওমর ফারুক খান(২৭) পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের হাবিবুর রহমান খানের ছেলে।

পিরোজপুরের ডিবি পুলিশ পরিদর্শক মো. তরিকুল ইসলাম জানান, মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনার সময় জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা বাজার এলাকার সড়ক থেকে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ওমর ফারুক খানকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার গাঁজার বাজার মূল্য প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার টাকা।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মুকিত হাসান খান জানান, পিরোজপুর জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আটক ওমর ফারুক খানের নামে নাজিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সাগর, উপকূলে ফিরেছে শত শত ট্রলার

পিরোজপুরে ৪ কেজি গাঁজাসহ আটক ১

আপডেট সময় ০৩:১৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪