ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

পার্শ্ববর্তী দেশের মিডিয়া গুজব ছড়াচ্ছে- রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা

রংপুর প্রতিনিধি: স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “ইসকন নিয়ে পার্শ্ববর্তী দেশের মিডিয়া গুজব ছড়াচ্ছে, বাংলাদেশের মিডিয়াকে সর্তক থাকতে হবে।”

তিনি বলেন, “দেশে একটা ঝড় বয়ে গেছে তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগবে।” সে পর্যন্ত দেশের মানুষকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান তিনি।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপাড়া এলাকায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় ইসকন প্রসঙ্গে দেশিয় মিডিয়াগুলোকে সত্য ঘটনা তুলে ধরার আহ্বান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে হওয়া মামলাগুলোর প্রকৃত দোষীদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে‌।”

আবু সাইদ হত্যা মামলাটির দ্রুত শুনানি করাসহ অন্যান্য সকল আসামিদের গ্রেপ্তারের কথা জানান তিনি। একই সাথে হত্যা মামলাগুলোর সাথে জড়িত কোন আসামিকে ছাড় না দেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

কবর জিয়ারত শেষে তিনি আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আসফাকুজ্জান, র‍্যাবের মহাপরিচালক একে এম শহিদুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

পরে আবু সাঈদের এলাকায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এরপর রংপুর পুলিশ লাইন্স অডিটরিয়ামে জেলা ও মহানগর পুলিশের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে তার।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

পার্শ্ববর্তী দেশের মিডিয়া গুজব ছড়াচ্ছে- রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ১০:৩৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪