ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতি মামলায় মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের ১১ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনকে দুর্নীতি ও অর্থ পাচার মামলায় ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একই সঙ্গে তাকে ৫০ লাখ মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, তার বিরুদ্ধে একটি প্রাইভেট কোম্পানির কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইয়ামিন।

২০১৮ সালে ক্ষমতা হারান আবদুল্লা ইয়ামিন। তবে আগামী বছরের (২০২৩) মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে প্রগ্রেসিভ পার্টি থেকে তিনি প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন। এর আগে ২০১৯ সালে রাষ্ট্রীয় তহবিল থেকে ১০ লাখ ডলার আত্মসাতের জন্য তাকে ৫ বছরের কারাদণ্ড ও ৫০ লাখ ডলার জরিমানা করা হয়েছিল। রায়ের পর তাকে ‍গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছিল। অবশ্য কয়েক মাস পর বন্দীদশা থেকে মুক্তি পান তিনি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুর্নীতি মামলায় মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের ১১ বছরের কারাদণ্ড

আপডেট সময় ০৬:৩২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২