ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতির বিরুদ্ধেই শুদ্ধি অভিযান:ওবায়দুল কাদের

আইএনবি নিউজঃ শনিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বলেন, সরকারের শুদ্ধি অভিযান দলে অনুপ্রবেশকারী, স্বাধীনতাবিরোধী, অপকর্মকারী, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে। যারা মাইনোরিটি সম্পদ দখল করতে চায়, তাদের বিরুদ্ধে এ অভিযান।

সেতুমন্ত্রী ভারত-বাংলাদেশ সফরের বিষয়ে বলেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অনেক ভালো। নরেন্দ্র মোদি সরকারের সাহসিকতার কারণে ছিটমহলের মতো সীমান্ত সমস্যার সুরাহা হয়েছে। সমুদ্র সীমার বিষয়ে জাতিসংঘের রায়ের বিরুদ্ধে তারা আপিল না করে সুসম্পর্ক বজায় রেখেছে।

এর আগে সেতুমন্ত্রী পূজা মণ্ডপ ঘুরে দেখেন। মণ্ডপ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপ-দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, বাংলাদেশে হিন্দু-মুসলমান সবাই এক। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন, আপনাদের কোনো ভয় নেই। আপনাদের ভোটের মর্যাদা মুসলমানের চেয়ে কম নয়। আপনারা মাথা উঁচু করে দাঁড়াবেন। মেরুদণ্ড সোজা করে দাঁড়াবেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

দুর্নীতির বিরুদ্ধেই শুদ্ধি অভিযান:ওবায়দুল কাদের

আপডেট সময় ০৮:৪৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯