ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছায়ানটে শুরু হলো দুই দিনব্যাপী নজরুল উৎসব ‘হাসিনার ১৭ বছরে গ্যাসের যা দাম বেড়েছিল, বিএনপির ৩ মাসে ততটা বেড়েছে’ বিশ্বকাপ ট্রফির আসল মূল্য কত? তেজগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী-ভাসুরসহ তিনজনের বিরুদ্ধে মামলা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট-বোটসহ ৫২ জনকে আটক করলো নৌবাহিনী ঢাকার দক্ষিণে ৬০ শতাংশ বাড়িতে মিলেছে ডেঙ্গু মশার লার্ভা: ডিএসসিসি প্রশাসক হান্নান মাসউদের বিরুদ্ধে ‘৩ কোটি টাকায় ডিলের’ অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা মমতার ‘বিস্ফোরক মন্তব্যে’ উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি জেল থেকে বাড়িতে ফিরেই ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করলেন আইভী নাটোরে শিশু ধর্ষণ: গণপিটুনির পর অভিযুক্ত আটক

ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু, ভর্তি ২৭৫১ জন

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ২৭৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১১৯ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৩২ জন।

সোমবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৫৭২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৬৫২ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৯২০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৬৯ হাজার ৪৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৬ হাজার ৭২০ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৩২ হাজার ৭৬৩ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ হাজার ৫৮৪ জন। ঢাকায় ৩১ হাজার ৮১০ এবং ঢাকার বাইরে ২৭ হাজার ৭৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এএএম/আরআই