ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গুলিবিদ্ধ অবস্থায় দুই সন্ত্রাসীর মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুল তলা এলাকা থেকে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোর রাতে দুই সন্ত্রাসীর মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশ বলছে, দুই সন্ত্রাসী বাহিনীর গোলাগুলিতে নিহত হয়েছে তারা।

ঘটনাস্থল থেকে একটি বন্দুক ৪ রাউন্ড গুলি ও ৫টি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন দজিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে শাহাদাত হোসেন ও রড়ইতোলা গ্রামের তোফায়েল আহম্মেদরে ছেলে খোরশেদ আলম। দত্তপাড়ার পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পর্রিদশক মাখন লাল রায় জানান খুরশেদের বিরুদ্ধে ১২টি শাহাদাতের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।

পুলিশ জানান, গভীর রাতে গোলাগুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে যায় পুলিশ। দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দুই সন্ত্রাসী বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে নিজেদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গুলিবিদ্ধ অবস্থায় দুই সন্ত্রাসীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৮:৪১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯