ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

কিস্তির টাকা না দেওয়ায় বাছুরসহ গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে কিস্তির টাকা না পেয়ে অসহায় পরিবারের একটি গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দক্ষিণ আইচা গ্রামীণ জনউন্নয়ন সংস্থা নামের একটি এনজিওর মাঠকর্মীদের বিরুদ্ধে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার চরমানিকা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দৌলতপুর গ্রামের কাঞ্চন মিস্ত্রির স্ত্রী কুলসুম বেগম জানান, সম্প্রতি তিনি দক্ষিণ আইচা গ্রামীণ জনউন্নয়ন সংস্থা থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন। ঋণ নেওয়ার পর সপ্তাহে আড়াই হাজার টাকা করে তের কিস্তি পরিশোধ করেন তিনি। দেশের বর্তমান পরিস্থিতিতে ঋণের কিস্তি দিতে না পারায় ওই এনজিওর কর্মী হাসিনা ও ম্যানেজার মো. শামীম শনিবার বিকালে তার বাড়িতে গিয়ে গোয়ালঘর থেকে একটি গাভী গরু নিয়ে যান। এ সময় গরুটি নিতে নিষেধ করলেও তারা তা শুনেননি। গাভিটির চার মাসের একটি বাছুর রয়েছে।

কুলসুম জানান, তিনি ক্ষেতে খামারে কাজ করে সংসার চালান। তিনি তাদের কাছে সমিতির টাকা পরিশোধে সময় চেয়েছেন, কিন্তু তারা তা শোনেননি।

স্থানীয় ইউপি সদস্য ছালাউদ্দিন মুন্সি বলেন, ‘এনজিওর টাকা দিতে না পারায় গোয়ালঘর থেকে গরু নেওয়া অমানবিক। তারা এটা করতে পারে না।’ তদন্ত করে এনজিওটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

গরু নেওয়ার কথা স্বীকার করে সংস্থার মাঠকর্মী হাসিনা বেগম সংবাদ কর্মীদের বলেন, ‘এনজিও থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে কয়েকটি কিস্তি দিয়েছেন। এরপর ঋণখেলাপি করছেন তিনি। সেই টাকা পরিশোধ করতে বারবার বলা সত্বেও টাকা না দেওয়ায় তার একটি গরু নিয়ে এসেছি।’

ম্যানেজার মো. শামীম বলেন, ‘কিস্তির টাকা পাওনা থাকায় একটি গরু নিয়ে এসেছি।’

দক্ষিণ আইচা থানার ওসি মো.সাঈদ আহমেদ বলেন, অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

কিস্তির টাকা না দেওয়ায় বাছুরসহ গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

আপডেট সময় ০৭:৫৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪