ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

কক্সবাজারে যৌথ অভিযানে অস্ত্রসহ ৮ জন গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি: সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারে ৮ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে সদরের পিএমখালীর মাইজপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তারের সময় বিপুল অবৈধ দেশী-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবুল কালাম চৌধুরী।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত কবির আহমদের ছেলে আবদুল মালেক, তার ভাই কলিম উল্লাহ, একই এলাকার মৃত ফোরকান আহমদের ছেলে খোরশেদ আলম, মো. শফিউল্লাহর ছেলে হাসান শরীফ লাদেন, মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ শাহিন, মাহাবুল্লাহর ছেলে মোহাম্মদ মিজান, মাহমুদুল হকের ছেলে আব্দুল হাই ও তার ভাই আবদুল আজিজ।

শুক্রবার দুপুরে র‍্যাব কর্মকর্তা আবুল কালাম জানায়, কক্সবাজারের পিএমখালীসহ পার্শ্ববর্তী এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, আধিপত্য বিস্তারসহ নানা অপরাধের ঘটনা নজরদারিতে ছিল। এসব তদন্তে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপের নাম সামনে আসে। এমন পরিস্থিতিতে সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনসাধারণের জানমাল রক্ষায় যৌথ অভিযান চালানো হয়।

শুক্রবার ভোরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিমের নেতৃত্বে মাইজপাড়া এলাকা থেকে ৮ জনকে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ওয়ানশুটার গান, দুটি এলজি পিস্তল, ৪৮ রাউন্ড কার্তুজ, ৩টি ম্যাগাজিন, দুটি কিরিচ ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অপরাধ স্বীকার করেছে উল্লেখ করে র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম চৌধুরী বলেন, গ্রেপ্তার ৮ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

কক্সবাজারে যৌথ অভিযানে অস্ত্রসহ ৮ জন গ্রেপ্তার

আপডেট সময় ১০:৩৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪