ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগেই জানতাম ওরা মারবে: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: ইমরান খানের উপর যে হামলা হতে চলেছে, তা আগেই জানতে পেরেছিলেন ইমরান খান। বিশেষ সূত্রে তাঁর কাছে খবর ছিল, হয় গুজরাতে (লাহোর থেকে ইসালামাবাদের পথে একটি শহর) অথবা ওয়াজিরাবাদে তাঁর উপর হামলা করা হবে। এমনকি, কত জন এই হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত, তাঁদের নাম কী, তা-ও তিনি জানতে পেরেছিলেন বলে জানালেন ইমরান।

ওয়াজিরাবাদে গুলি হামলার ২৪ ঘণ্টা পর হুইল চেয়ারে জখম পা নিয়ে বসে আহত ইমরান একটি ভিডিয়ো বার্তায় এ কথা জানিয়ে বলেছেন, ওরা আমার উপর চার বার গুলি চালিয়েছিল।

ইমরান জানিয়েছেন, তাঁর উপর হামলা চালিয়েছে চরমপন্থীরা। তবে তার আগে চক্রান্ত করেই তাঁর নামে বিতর্কিত টেপ প্রকাশ করে তাঁকে ধর্মবিরোধিতার দায়ে দোষী বানানোর চেষ্টা করা হয়েছে। যাতে ব্যাপারটাকে এ ভাবে সাজানো যায় যে, তিনি ধর্মবিরোধিতা করেছেন বলেই তাঁকে হত্যা করা হল। আনন্দবাজার

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আগেই জানতাম ওরা মারবে: ইমরান খান

আপডেট সময় ০৫:৪৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২