ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে রণতরী: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ‘ট্রু প্রমিজ ৪’ প্রতিশোধমূলক অভিযানের প্রথম দুই দিনে ৬৫০ জনেরও বেশি মার্কিন সামরিক সদস্য নিহত বা আহত হয়েছে। ইসলামি বিপ্লবী গার্ড কোর আইআরজিসি মঙ্গলবার এক বিবৃতিতে দাবি করেছে, মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং যুদ্ধজাহাজ লক্ষ্য করে এই বিধ্বংসী হামলা চালানো হয়।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি জানান, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানি উপকূলীয় জলসীমা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

জেনারেল নায়েিনি দাবি করেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি উল্লেখ করেন, যুদ্ধের প্রথম দুই দিনে ৬৫০ জন মার্কিন সেনা হতাহত হলেও যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবেই এই ক্ষয়ক্ষতির বিষয়টি গোপন করার চেষ্টা করছে। তবে ইরানি গোয়েন্দা সংস্থা এবং যুদ্ধক্ষেত্রের নির্ভুল রিপোর্ট অনুযায়ী এই সংখ্যা নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তরে বারবার হামলা চালানো হয়েছে। এর মধ্যে একটি নির্দিষ্ট স্থাপনায় হামলায় প্রায় ১৬০ জন মার্কিন কর্মী হতাহত হয়েছে বলে ইরান দাবি করেছে। এছাড়া ইরানি নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি মার্কিন যুদ্ধজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, দক্ষিণ-পূর্ব ইরানের চাবাহার উপকূল থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিঙ্কন লক্ষ্য করে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানি নৌবাহিনী। এই হামলার পরই রণতরীটি ভারত মহাসাগরের দক্ষিণ-পূর্ব দিকে পিছু হটতে শুরু করে।

সূত্র: তাসনিম নিউজ

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে রণতরী: আইআরজিসি

আপডেট সময় ০৪:৩১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬