ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান

১০ ট্রাকভর্তি জনতা নিয়ে ডুম্বুর বাঁধ অভিমুখে ‘লং মার্চ’

আইএনবি ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জুনিয়র সহ-সমন্বয়কদের নিয়ে গঠিত ইনকিলাব মঞ্চ ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চে শুরু করেছে ।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিপুল পরিমাণ ছাত্র-জনতা নিয়ে রাজধানীর শাহবাগ থেকে ১০টি ট্রাকযোগে শুরু হয় এ লং মার্চ।

জানা গেছে, আন্তর্জাতিক নদীতে ভারতের বাঁধ নির্মাণ, ইচ্ছেমতো পানি নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশে বন্যা ও নদীর নাব্যতা হ্রাসবৃদ্ধিতে প্রভাব খাটানোর প্রতিবাদে এ কর্মসূচি।

এ লং মার্চ প্রথমে যাত্রাবাড়ীর চৌরাস্তায় পথসভা করবে। পরে দুপুর ২টায় কুমিল্লার চান্দিনায় একটি পথসভা করবে। আর বিকাল ৪টায় কুমিল্লার টাউন হলে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে পদযাত্রা নিয়ে বিবির বাজার পৌঁছাবে মার্চটি।

সকাল থেকে লং মার্চে যোগ দিতে শাহবাগে জড়ো হন অসংখ্য শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে ট্রাকযোগে লংমার্চ শুরু করে ইনকিলাব মঞ্চ।

সংগঠনের মুখপাত্র শরিফ ওসমান হাদির বলেন, দেশ আজ গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে নতুন এক দিগন্তে উপনীত হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থাকাকালে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জনগণ আওয়াজ তোলার সাহস করেনি। আমরা দেখতে পাচ্ছি, ভারত পানিসন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের মানুষের ওপর প্রতিনিয়ত সীমাহীন জুলুম করেই যাচ্ছে।

ভারতের এ আগ্রাসনের বিরুদ্ধে দেশে-বিদেশে বিপুল জনমত তৈরি করতে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে ইনকিলাব মঞ্চের এই লং মার্চ।

এর আগে, গত ৩০ ‘গণধিক্কার ও ভাঙার গান’ শীর্ষক অনুষ্ঠানে লং মার্চের পোস্টার প্রদর্শন করে এ ঘোষণা দেন প্ল্যাটফর্মটির অন্যতম মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ভিসা না দিয়ে অর্থ আত্মসাতে ৪ জনের রিমান্ড, আসামিদের ওপর ভুক্তভোগীদের হামলার চেষ্টা

১০ ট্রাকভর্তি জনতা নিয়ে ডুম্বুর বাঁধ অভিমুখে ‘লং মার্চ’

আপডেট সময় ১০:১৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪