ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান Logo অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

লন্ডন যাচ্ছেন মির্জা ফখরুল, সাক্ষাত হবে তারেক রহমানের সঙ্গে

আইএনবি ডেস্ক:আগামীকাল শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন যাচ্ছেন। সেখানে তিনি ১০ দিন অবস্থান করবেন এবং ১১ ডিসেম্বর ঢাকায় ফিরে আসার কথা রয়েছে তার।

জানা গেছে, মির্জা ফখরুল রাজনৈতিক ও দলীয় কাজে লন্ডন যাচ্ছেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ারও কথা রয়েছে।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ শাসনের পতনের পর বিএনপি অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং সরকারের সংস্কারের উদ্যোগে সহযোগিতা করছে। তবে, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পার হলেও তারা নির্বাচনের বিষয়ে কোনো রোডম্যাপ দেয়নি, যা নিয়ে বিএনপির মধ্যে আলোচনা চলছে। বিএনপি শুধুমাত্র নির্বাচন ব্যবস্থা সম্পর্কিত সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবিতে রয়েছে।

এদিকে, বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনের বিরুদ্ধে আন্দোলনে তাদের সঙ্গে থাকা মিত্রদেরও নির্বাচনে পাশে রাখতে চায়। জামায়াতসহ ইসলামি দলগুলোর অবস্থানও বিএনপির নজরে রয়েছে।

এমন পরিস্থিতিতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন যাচ্ছেন। বিএনপির সূত্রগুলো বলছে, এই সফরে তিনি লন্ডনে অবস্থানরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৩ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন। এ জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন এবং পরে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রেও যেতে পারেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

এক দিনে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু

লন্ডন যাচ্ছেন মির্জা ফখরুল, সাক্ষাত হবে তারেক রহমানের সঙ্গে

আপডেট সময় ০১:০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪