ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

‘মেসির সঙ্গে খেলেছি বলে নিজেকে সৌভাগ্যবান মনে করি’

ফাইল ছবি

ক্রীড়া  ডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার দুই তারকা হলেও নেইমার জুনিয়র এবং লিওনেল মেসির বন্ধুত্ব দীর্ঘদিন ধরেই ফুটবল দুনিয়ার আলোচনায় রয়েছে। আর্জেন্টাইন মহাতারকার ৩৯তম জন্মদিনে সেই সম্পর্কেরই আরেকটি দৃষ্টান্ত দেখা যায়।

স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করার পর ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে মেসির জন্মদিন নিয়ে নেইমারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। এ সময় তিনি মেসির প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসার কথা স্পষ্টভাবে তুলে ধরেন।

নেইমার বলেন, ‘মাঠের বাইরে মেসি আরও ভালো একজন মানুষ।’ তখন সাংবাদিক মজা করে বলেন, ‘মাঠেও তো সে অসাধারণ।’ জবাবে হাসতে হাসতে সম্মতি জানান ব্রাজিলিয়ান তারকা।

এরপর নেইমার আরও বলেন, ‘এই কারণেই আমি তাকে চিনি এবং তার সঙ্গে খেলেছি বলে নিজেকে সৌভাগ্যবান মনে করি। সে আমার খুব ভালো বন্ধু। গত কয়েক দিনেও আমাদের অনেক কথা হয়েছে। সে জানে আমি তাকে কতটা ভালোবাসি।’

দুই ফুটবল তারকার এই বন্ধুত্বের সূচনা এক দশকেরও বেশি আগে। ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর তরুণ নেইমারকে আপন করে নেন মেসি। পরে লুইস সুয়ারেজকে সঙ্গে নিয়ে তারা গড়ে তোলেন ফুটবল ইতিহাসের অন্যতম বিখ্যাত ও শক্তিশালী আক্রমণত্রয়ী ‘এমএসএন’, যা ফুটবল ইতিহাসে অন্যতম ভয়ংকর আক্রমণ ত্রয়ী হিসেবে বিবেচিত।

পরে ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফারে নেইমার যোগ দেন পিএসজিতে। ভিন্ন ক্লাবে খেললেও দুইজনের সম্পর্ক অটুট থাকে। ২০২১ সালে মেসিও পিএসজিতে যোগ দিলে আবারও তারা একসঙ্গে খেলার সুযোগ পান, যদিও ইউরোপীয় সাফল্য প্রত্যাশা অনুযায়ী হয়নি।

২০২৩ সালে দুজনেই পিএসজি ছাড়েন—মেসি যান ইন্টার মিয়ামিতে এবং নেইমার যোগ দেন আল-হিলালে। পরবর্তীতে ইনজুরির কারণে কঠিন সময় কাটিয়ে নেইমার ফিরে আসেন শৈশবের ক্লাব সান্তোসে।

এদিকে চলমান বিশ্বকাপে মেসি দারুণ ফর্মে আছেন। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনার করা পাঁচ গোলের সবগুলোই তার, যা আবারও তার প্রভাবশালী পারফরম্যান্সের প্রমাণ দিচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

‘মেসির সঙ্গে খেলেছি বলে নিজেকে সৌভাগ্যবান মনে করি’

আপডেট সময় ০৯:৩২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬