ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান

মণিপুরে ফের গোলাগুলি, অস্ত্র উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে জিরিবাম জেলায় নতুন করে হামলা ও গোলাগুলির ঘটনার খবর পাওয়া যাচ্ছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা মণিপুরের জিরিবাম জেলার মংবুংয়ে মেতেইদের গ্রামে নতুন করে আক্রমণ চালিয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হামলাকারীরা অত্যাধুনিক অস্ত্র দিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং ওই এলাকার স্বেচ্ছাসেবকদের প্রতিশোধ নিতে প্ররোচনা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং রাত ৮টার দিকে গুলিবর্ষণ বন্ধ হয়।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার ইম্ফল পূর্ব জেলার চানুং এবং সি জুলেন গ্রামে তল্লাশি অভিযানের সময় নিরাপত্তা বাহিনী স্থানীয়ভাবে তৈরি সিঙ্গেল ব্যারেল, এসএলআর ম্যাগাজিন এবং তাজা গোলাবারুদ জব্দ করেছে। তবে কারও হতাহতের খবর তারা পাননি।

গ্রামবাসীর উদ্ধৃতি দিয়ে একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, গত কয়েকদিনে গ্রামবাসী মংবুংয়ে মেতেই গ্রামের ওপরে একাধিক ড্রোন উড়তে দেখেছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

রাজ্যটিতে মেইতি সম্প্রদায় এবং কুকি উপজাতিদের মধ্যে চলমান উত্তেজনা গত কয়েক মাস ধরে বেড়েছে। ১৬ মাস ধরে চলা এই সংঘাতের কারণে ২২০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ।

আইএনবি / বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ভিসা না দিয়ে অর্থ আত্মসাতে ৪ জনের রিমান্ড, আসামিদের ওপর ভুক্তভোগীদের হামলার চেষ্টা

মণিপুরে ফের গোলাগুলি, অস্ত্র উদ্ধার

আপডেট সময় ০৮:০৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪