ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

ভারত হাসিনাকে ফেরত না দিলেও বিচার চলবে: টবি ক্যাডম্যান

আইএনবি ডেস্ক:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান জানিয়েছেন, ভারত ফেরত না দিলেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চলবে।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

টবি ক্যাডম্যান জানান, জুলাই-আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে। বলেন, এখানে নিশ্চিত করা হবে আন্তর্জাতিক মান ও ন্যায়বিচার, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ারও সুযোগ রয়েছে।

চিফ প্রসিকিউটরের বিশেষ এই পরামর্শক বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারত কী করবে জানি না। তবে ভারত যদি ফেরত নাও দেয় তাহলে তার অনুপস্থিতিতেই বিচার চলবে। ভারত গণতান্ত্রিক দেশ ও আইনের শাসনে বিশ্বাস করলে শেখ হাসিনাকে ফেরত দেবে বলেও মন্তব্য করেন টবি ক্যাডম্যান।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধে যখন জামায়াত নেতাদের বিচার শুরু হয় ঠিক ১০ বছর আগে, তখন টবি ক্যাডম্যানকে আইনজীবী নিয়োগ দিয়েছিল জামায়াত। কিন্তু সেই সময় তাকে বাংলাদেশে ঢুকতে দেয়নি শেখ হাসিনার সরকার। তবে আগস্ট পরবর্তী পরিস্থিতির পর সেই টবি ক্যাডম্যানই জুলাই-আগস্ট গণহত্যার প্রসিকিউশন টিমের অন্যতম নায়ক।

বুধবার (১১ ডিসেম্বর) প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ব্রিটিশ এই আইনজীবী। বর্তমানে এ ট্রাইব্যুনালে চারটি মামলায় শেখ হাসিনাসহ ৭২ জনের বিচার চলছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সাগর, উপকূলে ফিরেছে শত শত ট্রলার

ভারত হাসিনাকে ফেরত না দিলেও বিচার চলবে: টবি ক্যাডম্যান

আপডেট সময় ০৭:২১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪