ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটে মঙ্গলবার (১ এপ্রিল) অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণে ২১ জন নিহত হয়েছেন। এতে আরও পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে গুজরাটের বনাসকাণ্ঠা জেলার ডীসা শহরে আতসবাজির কারখানায় হঠাৎ করেই বিস্ফোরণের এই ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা বেশি থাকায় ভবনের এক অংশ ধসে পড়ে।

পুলিশ কর্মকর্তা সি. এল. সোলাঙ্কি বলেন, “আতশবাজি বিষ্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা এখন ২১ জনে দাঁড়িয়েছে। স্থানীয় প্রশাসন ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করেছে”

পুলিশের আরেক কর্মকর্তা জানান, সেই সময় কারখানার শ্রমিকেরা ছাড়াও ঘটনাস্থলে তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। গোডাউনের একাংশেই শ্রমিকেরা তাদের পরিবার নিয়ে বসবাস করতেন। তবে বিস্ফোরণে ভবনের একাংশ ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান উপস্থিতদের অনেকেই।

তিনি আরও বলেন, ভবনের একটি স্ল্যাব ধসে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতরা মধ্য প্রদেশের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। আমরা তদন্ত করছি। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল এই ঘটনায় শোক প্রকাশ করে নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন।

বনাসকাণ্ঠা জেলার কালেক্টর মিহির প্যাটেল বলেন, তীব্র বিস্ফোরণে কারখানার আরসিসি স্ল্যাব ধসে পড়েছে। জেসিবি মেশিনের মাধ্যমে ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হয়। প্রাথমিকভাবে জানা যায়, বাজি তৈরির কাজ চলার সময় এই বিস্ফোরণ ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেই সময় কারখানায় কাজ হচ্ছিল। হঠাৎ বিকট আওয়াজ শুনতে পান তারা। মুহূর্তে ছোটাছুটি শুরু হয়ে যায়। চারিদিক থেকে চিৎকার শোনা যাচ্ছিল।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, ওই সময় ভেতরে কাজ চলছিল। কমপক্ষে ৩৫ জন ছিলেন সেখানে। ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১৮

আপডেট সময় ০৬:২২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫