ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা

বিয়ের পর ফেরার সময় নববধূর আত্মীয়র গুলিতে বর নিহত

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের উত্তরাঞ্চলে বিয়ের অনুষ্ঠান শেষে আনন্দঘন পরিবেশে স্ত্রীকে নিয়ে ফেরার সময় গুলিবিদ্ধ হয়ে স্বামী নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) স্থানীয় সংবাদমাধ্য এ খবর জানিয়েছে।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, অনুষ্ঠানের পর নবদম্পতিকে যখন বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আলী কে. নামক ২৩ বছর বয়সী বর তারই স্ত্রীর এক নারী আত্মীয়র গুলিতে নিহত হন।

এরপর নিরাপত্তা বাহিনী ৪৭ বছর বয়সী ওই নারীকে আটক করেছে। তার বাগান থেকে দুটি লাইসেন্সবিহীন পিস্তল পাওয়া গেছে বলে জানা গেছে।

প্রসিকিউটররা ঘটনার তদন্ত শুরু করেছেন। এটি আনন্দ উদযাপনের সময় অনাকাঙ্ক্ষিত গুলি কিনা, তা বিশ্লেষণ করা হচ্ছে।

সংবাদমাধ্যমের খবর অনুসারে, তুরস্কের উত্তরাঞ্চলীয় কৃষ্ণ সাগর অঞ্চলে বিবাহ অনুষ্ঠানে উদযাপনের জন্য গুলি চালানো সাধারণ ঘটনা।

গত সপ্তাহে উত্তর-পূর্ব ট্রাবজোন প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানের আগে উদযাপনের সময় গুলি চালানোর ঘটনায় আরও একজন নিহত এবং আরও দুইজন আহত হন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও আছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বিয়ের পর ফেরার সময় নববধূর আত্মীয়র গুলিতে বর নিহত

আপডেট সময় ০৩:০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫