ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে শুক্রবার (১২ জুন) জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আকস্মিক বড়সড় বিভ্রাটের কবলে পড়েছে

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

প্রতীকী ছবি।

প্রযুক্তি ডেস্ক: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে শুক্রবার (১২ জুন) জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আকস্মিক বড়সড় বিভ্রাটের কবলে পড়েছে।

এতে বহু ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে লগইন করতে সমস্যার মুখোমুখি হন।

শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেসবুক এই বিভ্রাটের কবলে পড়ে।

সেসময় ফেসবুকে লগইন করলে একটি বার্তায় বলা হচ্ছিল, ‘অপ্রত্যাশিত ত্রুটি ঘটেছে’।

ব্যবহারকারীদের অভিযোগ, তারা লগইনের সময় দেখতে পান, কারও ফেসবুক টাইমলাইন স্বাভাবিকভাবে লোড হচ্ছে না, আবার অনেকের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ম্যাসেঞ্জার থেকে লগআউট হয়ে যাচ্ছে।

ফলে যোগাযোগ ও তথ্য আদান-প্রদানে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অনেক ব্যবহারকারী তাদের ভোগান্তির কথা জানিয়ে পোস্ট করেন।

অল্প সময়ের মধ্যেই বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
প্রায় ঘণ্টাখানেক এই জটিলতার মধ্যে ছিল বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল প্লাটফর্মটি। এরপর সচল হওয়ার খবর পাওয়া যায় রাত সোয়া ৮টার দিকে।

তবে ঘণ্টাখানেকের বিভ্রাটের কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। প্রযুক্তিগত কোনো ত্রুটি নাকি অন্য কোনো কারণে এই সমস্যা দেখা দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ব্যবহারকারীরা এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। যদিও মেটা বিজনেস স্ট্যাটাসে প্ল্যাটফর্মটিতে কোনো সমস্যা দেখানো হয়নি, তবে অসংখ্য ব্যবহারকারী সেই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন।

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ফেসবুক বিভ্রাট সংক্রান্ত ৪১ হাজার ৫০০টিরও বেশি অভিযোগ জমা পড়ে।

ফেসবুক বিকল থাকার সময় একজন ব্যবহারকারী লিখেছেন, ‘গত কয়েক মিনিট ধরে ফেসবুক ওয়েবসাইটটি অচল বলে মনে হচ্ছে।’

আরেকজন মন্তব্য করেন, ‘ওয়েবসাইট এবং অ্যাপ-দুটোই ডাউন হয়ে গেছে বলে মনে হচ্ছে।’

তৃতীয় একজন লেখেন, ‘আমি নিশ্চিত করতে পারি, ফেসবুক সেবা বিঘ্নিত হয়েছে।’

অন্য একজন ব্যবহারকারী বলেন, ‘ফেসবুক নিশ্চিতভাবেই ডাউন। মেটা বিজনেস সুইট বারবার এরর মেসেজ দেখাচ্ছে।’

আরেকজন মজা করে লেখেন, ‘ফেসবুক ডাউন হয়েছে কি না যাচাই করতে আমি এক্সে (সাবেক টুইটার) চলে এসেছি। ফেসবুক ডাউন, কেউ আমাকে সাহায্য করুন।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে শুক্রবার (১২ জুন) জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আকস্মিক বড়সড় বিভ্রাটের কবলে পড়েছে

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

আপডেট সময় ১০:১৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬